নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পোরশায় অবৈধ দখলে থাকা খাস জমি উদ্ধার

জানুয়ারি ২৪, ২০২৫ ৯:০৫ 👁️ ১৮ views
Link Copied!

পোরশা(নওগাঁ),প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে এ উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৬৪ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস জানান, এ উপজেলায় অনেক খাস জমি ও পুকুর রয়েছে। এই জমিগুলি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে।

এরই অংশ হিসাবে নওগাঁ জেলা প্রশাসক, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাদের উপস্থিতিতে গাঙ্গুরিয়া ইউনিয়নের কালিনগর মৌজার ৫২৪ নং দাগে ৩৮ শতাংশ এবং নিতপুর ইউনিয়নের নিতপুর মৌজার ২৬ শতাংশ জমি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে সরকারের দখলে রাখার স্বার্থে স্থায়ী সাইনবোর্ড ও পরিবেশ বান্ধব গাছ লাগানো হয়েছে। একই সাথে উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর মৌজার ১৫একর পাহাড়িয়া পুকুরসহ একাধিক খাস পুকুরের সরকারি দখল রক্ষার্থে স্থায়ী সাইনবোর্ড লাগানো হয়েছে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।