নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

মে ৫, ২০২৩ ১:৩২ 👁️ ৮০ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন, শাহজাহানপুর ইউনিয়নে ও দেবীনগর ইউনিয়নে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে।
নিহত ৩ জন হলো, সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের সোনাপট্রি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রফিক উদ্দিন (৩৫), শাহজাহানপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও দেবীনগর ইউনিয়নের মোজাম্মেলের ছেলে ইসারুল (৪২)।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বজ্রপাতে হু তিনজন নিহত হয়। নিহত ইসারুল মাছ ধরতে গিয়ে, রফিক ধান কাটতে গিয়ে এবং জাহাঙ্গীর চাঁদতারা মসজিদের নিকট দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বজ্রপাতে ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।