নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

খিলগাঁওয়ে স-মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৮:৪০ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

আরও পড়ুনঃ  কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ রাত সাড়ে সাতটার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।