নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ

ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:৪৬ 👁️ ১৭ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুল চত্বরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ১০০ জনের মাঝে প্রত্যেককে ২০টি হাঁস, হাসেঁর ঘর ও খাদ্য বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

হাঁস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

আরও পড়ুনঃ  জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, মৎস্য অফিসার শরীফ উদ্দীনসহ উপকারভোগী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।