নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজ আয়েশা সিদ্দিকার লাশ উদ্ধার

জুন ৭, ২০২৫ ১২:০৫ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার,পুঠিয়া : দীর্ঘ ৯৭ ঘন্টা পর রাজশাহীর পুঠিয়ায় নিখোজ হওয়া আয়েশা সিদ্দিকার লাশ মিললো বাড়ি থেকে ৩০০ মিটার দূরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটি হাউসে। রাত পোহালেই ঈদ উল আযহা। পরিবারটিতে এখন শোকের ছায়া।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

রাজশাহীর পুঠিয়ায় আয়েশা সিদ্দিকা(৪) নামের এক শিশু নিখোঁজ হয় আয়েশা। সে বানেশ্বর দীঘলকান্দি প্রামানিক পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে মসজিদের সামনে থেকে খেলার সময় সে নিখোঁজ হয়েছিলো।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

আয়েশার বাবা জিয়ারুল ইসলাম জানিয়েছিলো, মঙ্গলবার বিকালে তার মেয়ে তাদের বাড়ির পাশে মসজিদের সামনেই খেলা করছিল। কিন্তু হঠাৎ করে তাকে না পেয়ে বাড়ির চারপাশে এবং প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করি। আজ বুধবার পর্যন্ত তাকে খুঁজে কোথাও পাওয়া যায়নি। আয়েশার ভবিষ্যৎ মেয়ে আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন রয়েছি। শুক্রবার (৬জুন) তার লাশ মিললো পরিত্যক্ত একটি হাউসে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, লাশ পাওয়া গেছে, ঘটনা স্থলেই আছি। পরে বিস্তারিত জানানো হবে৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।