নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নাটোরে বিএনপি আ.লীগ সংঘর্ষ, আ.লীগের ১৭ নেতাকর্মী কারাগারে

জুন ১৯, ২০২৫ ৯:৩৬ 👁️ ৩১ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলীসহ ১৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এজলাস রুম থেকে বের হয়ে আদালতের হাজত খানায় নেওয়ার পথে আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিবৃত করেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে এজাহারভুক্ত ১৯ আসামি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক দুইজনের জামিন মঞ্জুর করলেও বাকি ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  যশোর বড় বাজারে ভারতীয় ইলিশে অভিযান আড়তকে ৫ হাজার টাকা জরিমানা

কারাগারে পাঠানো অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর আদালতের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল বলেন, লালপুরে ঈদের দিনের ঘটনার মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা। আজ নাটোর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দুইজনের জামিন মঞ্জুর করেন। আর ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এজলাস রুম থেকে কোর্টের হাজতখানায় নিয়ে আসার সময় আসামিরা বিশৃঙ্খল হয়ে পড়লে তাদের নিবৃত করা হয়।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ লালপুর উপজেলার বলিতিতা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।এতে বেশ কয়েকজন আহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।