নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অধ্যাপক আবুল কাশেমের মাতার মৃত্যুতে রাজশাহী নগর জামায়াতের শোক

জুন ২৬, ২০২৫ ৯:২৭ 👁️ ১৫৫ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ২১ নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক আবুল কাশেম এর মমতাময়ী মাতা মুশফিকা বেগম (৭৭) আজ সন্ধ্যা ৬:৪৫ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন অসুস্থ অবস্থায় ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

মরহুমার জানাজার নামাজ আগামী কাল শুক্রবার সকাল ৯:৩০ টার সময় উপররাজারামপুর পারিবারিক গোরস্থান চাপাইনওয়াবগঞ্জ সদরে অনুষ্ঠিত হবে ।

বিবৃতিতে নেতুবৃন্দ বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের ধৈর্যধারন করার তৌফিক দান করুন। আল্লাহ তাঁর সকল ভালো কাজগুলো কবুল করে নিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।