নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, সুস্থ আছে সবাই

অক্টোবর ৬, ২০২৫ ১১:৩৫ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় লামিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।

আরও পড়ুনঃ  তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

গতকাল সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে এবং দুজন মেয়ে। এটি লামিয়া আক্তারের প্রথম সন্তানপ্রসূতি।

আরও পড়ুনঃ  অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

লামিয়া আক্তার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে লামিয়ার সঙ্গে একই উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে লামিয়ার বিয়ে হয়।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার সকালে প্রসব ব্যথা শুরু হলে তাকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। ভর্তি করার কিছুক্ষণ পরেই দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে লামিয়া একে একে পাঁচ সন্তানের জন্ম দেন।

সন্তানদের বাবা সোহেল হাওলাদার জানান, আল্লাহর অশেষ রহমতে আমার পাঁচটি সন্তানই সুস্থ আছে। সবাই ভালো আছে। আমি আমার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চাই।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।