নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আলিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে কিসের ভয়ে কাঁপছিলেন রণবীর?

নভেম্বর ১, ২০২৬ ১১:৫০ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আলিয়া ভাটকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি রণবীর কাপুরের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। তবে রোমান্টিক সেই মুহূর্তে তাঁদের আশপাশে ছিল তিনটি সিংহ। কেনিয়ার জঙ্গলে তাঁদের থেকে মাত্র ১০০ ফুট দূরে সিংহগুলোর অবস্থান ছিল। সম্প্রতি অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ অনুষ্ঠানে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে হাস্যরসের জন্ম দেন বলিউড অভিনেতা।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

রণবীরের ভাষায়, সামনে ছিলেন তাঁর ‘সিংহী’ আলিয়া, আর তিনি নিজে ছিলেন ইঁদুরের মতো। বিয়ের প্রস্তাব দেওয়ার সময়ের সেই পরিস্থিতি মজার ছলে অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।

২০২২ সালে কেনিয়ার মাসাই মারায় ভ্রমণে গিয়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেন রণবীর। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন তিনি। সঙ্গে রেখেছিলেন বিয়ের আংটি। এমনকি নিজেদের গাইড ও গাড়িচালককেও পরিকল্পনার কথা জানিয়ে রেখেছিলেন।

রণবীর জানান, গাইড ও গাড়িচালককে বকশিশ দিয়ে জঙ্গলের মাঝামাঝি একটি জায়গায় গাড়ি থামাতে বলেছিলেন তিনি। এরপর এক হাঁটু গেড়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেবেন এবং তাঁরা দূর থেকে সেই মুহূর্তের ছবি তুলে রাখবেন—এমনটাই ছিল পরিকল্পনা।

আরও পড়ুনঃ  ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেই বিয়ে করেন হিনা

অভিনেতার মতে, আলিয়া ছবি তুলতে ভালোবাসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করেন তিনি। তাই বিয়ের প্রস্তাব দেওয়ার বিশেষ মুহূর্তটি ছবিতে ধরে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন রণবীর।

সবকিছু পরিকল্পনামতো এগোলেও প্রস্তাব দেওয়ার সময় অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন তাঁরা। রণবীর যখন এক হাঁটু গেড়ে আলিয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন, তখন তাঁদের কাছ থেকে প্রায় ১০০ ফুট দূরে অবস্থান করছিল তিনটি সিংহ।

অনুষ্ঠানে রণবীরের অভিজ্ঞতা শুনে অমিতাভ বচ্চন মজা করে বলেন, এমন বিশেষ মুহূর্তের প্রমাণ থাকা উচিত। জবাবে রণবীর জানান, বিয়ের আংটি সঙ্গে থাকলেও আশপাশের পরিস্থিতি ছিল বেশ রোমাঞ্চকর।

ঘটনাটি বর্ণনা করতে গিয়ে রণবীর বলেন, ‘আমার এক পাশে প্রায় ১০০ ফুট দূরে তিনটি সিংহ ছিল। আর আমার সিংহী সামনে দাঁড়িয়ে ছিল। আমি তখন ইঁদুরের মতো এক হাঁটু গেড়ে বসে বলছিলাম, ‘বেবি, তুমি কি আমাকে বিয়ে করবে?’

আরও পড়ুনঃ  মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রণবীরের এমন তুলনায় অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা হাসিতে মেতে ওঠেন। তবে অভিনেতার কাছে ঘটনাটি শুধু হাস্যরসের স্মৃতি নয়, বরং জীবনের অসাধারণ এক অভিজ্ঞতা। তাঁর মতে, এই মুহূর্তটি তিনি সব সময় মনে রাখবেন।

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে নিজেদের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। একই বছরের ৬ নভেম্বর তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান রাহা। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি পরিবারকেও সময় দিচ্ছেন এই তারকা দম্পতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।