নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

কনসার্টে নাচের তালে ছিঁড়ে গেল বিটিএস তারকার প্যান্ট

নভেম্বর ২, ২০২৬ ১০:৪৭ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মঞ্চে গান ও নাচের পরিবেশনায় মেতে ছিলেন হাজারো ভক্তকে। এরই মধ্যে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। পারফরম্যান্সের মাঝেই ছিঁড়ে গেল প্যান্ট। তবে এমন বিব্রতকর পরিস্থিতিতেও বিচলিত হননি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক। বরং সহশিল্পীদের বিষয়টি দেখিয়ে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন তিনি।

আরও পড়ুনঃ  ডুব দিয়ে পানি খাওয়ার পর যমুনাকে ‘দূষণমুক্ত’ বললেন বিজেপি নেতা

ব্রাজিলের সাও পাওলোতে বিটিএসের সাম্প্রতিক এক কনসার্টে এ ঘটনা ঘটে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও হাস্যরস।

কনসার্টে সরাসরি পরিবেশনার সময় জাংকুকের চামড়ার প্যান্ট মাঝখান থেকে ছিঁড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তাঁর প্রতিক্রিয়াও ক্যামেরায় ধরা পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পোশাকের সমস্যা টের পেলেও একটুও ঘাবড়ে যাননি এই গায়ক। বরং পাশে থাকা ব্যান্ডের নেতা আরএম এবং সদস্য কিম তেহ্যুং, যিনি ভি নামে পরিচিত, তাঁদের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দেখান।

আরও পড়ুনঃ  আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

জাংকুকের এমন অবস্থা দেখে হেসে ওঠেন ব্যান্ডের অন্য সদস্যরাও। তবে পোশাকের এ বিপত্তি তাঁর পরিবেশনায় কোনো প্রভাব ফেলতে পারেনি। স্বাভাবিকভাবেই গান ও নাচ চালিয়ে যান তিনি। মঞ্চে পেশাদারত্ব বজায় রেখে পুরো সময় ভক্তদের মাতিয়ে রাখেন এই তারকা।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিটিএস ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে মিম ও হাস্যরসাত্মক মন্তব্য। কেউ জাংকুকের নাচের শক্তি নিয়ে মজা করছেন, আবার কেউ এমন পরিস্থিতিতেও তাঁর স্বাভাবিক থাকার প্রশংসা করছেন।

তবে কয়েকজন ভক্ত তাঁর আগের পিঠ ও পায়ের সমস্যার কথা স্মরণ করে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, প্যান্ট ছিঁড়ে যাওয়ার ঘটনায় গায়ক কোনো শারীরিক অস্বস্তিতে পড়েছিলেন কি না।

মঞ্চে পোশাক নিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনা জাংকুকের জন্য অবশ্য নতুন নয়। ২০১৯ সালের অক্টোবরে সিউলে আয়োজিত ‘লাভ ইয়োরসেলফ: স্পিক ইয়োরসেলফ-দ্য ফাইনাল’ কনসার্টেও একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মাইক ড্রপ’ গানে পারফর্ম করার সময় সেবারও তাঁর প্যান্ট ছিঁড়ে গিয়েছিল। পরে ব্যাকস্টেজে অপেক্ষা করার সময় ঠান্ডা বাতাস অনুভব করে বিষয়টি বুঝতে পারেন। পরবর্তী সময়ে ভক্তদের সামনেও ঘটনাটি নিয়ে রসিকতা করেছিলেন এই গায়ক।

এর আগেও পোশাক নিয়ে মঞ্চে বিপত্তিতে পড়েছেন জাংকুক। ২০১৮ সালে বিটিএসের জনপ্রিয় গান ‘ফেক লাভ’-এর একটি পরিবেশনায় কোরিওগ্রাফির অংশ হিসেবে ব্যান্ডের নেতা আরএম অসাবধানতাবশত তাঁর শার্টের বোতাম খুলে ফেলেন। গান চলতে থাকায় শার্ট ঠিক করার সুযোগ পাননি জাংকুক। ফলে ওই অবস্থাতেই পুরো পরিবেশনা শেষ করতে হয় তাঁকে। পরে সরাসরি সম্প্রচারেও বিষয়টি নিয়ে জাংকুককে মজা করে খেপিয়েছিলেন ব্যান্ডের অন্য সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।