নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

নভেম্বর ২৩, ২০২৬ ১০:৪৫ 👁️ ৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৭৭৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন। ফেল থেকে পাস করেছেন ১০৪ জন। তবে ফেল থেকে কেউ জিপিএ-৫ পাননি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয় বলে বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের জন্য মোট ৩১ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র যাচাই করা হয়। এতে মোট ২ হাজার ১০৫টি পরিবর্তন পাওয়া গেছে।

ফল পরিবর্তনের হিসাব অনুযায়ী, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে আগে জিপিএ-৫ পাওয়া ৫৫ জনের ফলেও পরিবর্তন এসেছে। এ ছাড়া অন্যান্য গ্রেড থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন।

এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ১০৪ জন। ফেল থেকে ফেলই রয়েছেন ১৪০ জন। অন্যান্য গ্রেডে পরিবর্তন হয়েছে ৪০০ জনের। সব মিলিয়ে গ্রেড পরিবর্তন হয়েছে ৭৭৯টি। আর ফল পরিবর্তন হয়েছে ৭৫৫ শিক্ষার্থীর।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, ফল পুনর্নিরীক্ষণে ৭৭৯টি গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন। ফেল থেকে পাস করেছেন ১০৪ জন শিক্ষার্থী। তবে ফেল থেকে কেউ জিপিএ-৫ পাননি।

প্রসঙ্গত, ২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৫ দশমিক শূন্য ৬ শতাংশ। এ বছর বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।