নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

একইসঙ্গে ফ্রেমবন্দি হলেন হবু বর-কনে

ডিসেম্বর ১৫, ২০২৩ ৭:৫৮ 👁️ ৯৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক: গুরবিন্দরজিৎ সমরার ঘরনি হবেন অভিনেত্রী সায়নী দত্ত। উৎসব শুরু হয়েছে আগেই। ছোট করে মেহেন্দির অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন নায়িকা। যেমনটা ভেবেছিলেন সেই মতোই বিয়ের অনুষ্ঠান একে একে সম্পন্ন হয়েছে সায়নীর।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

আইবুড়োভাতে ছিল সব বাঙালি আয়োজন। এক দিকে যেমন বেক্‌ড ফিস্‌ ছিল, তেমনই আবার সায়নীর জন্য ছিল সব বাঙালি খাবার। লন্ডন থেকে হবু স্বামী এসে পড়েছেন আগেই। একসঙ্গে ফ্রেমবন্দি হলেন হবু বর-কনে।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

গায়ে হলুদের আগে হলুদ রঙের জামদানিতে সেজেছিলেন অভিনেত্রী। গুরবিন্দরজিতের পরনে ছিল হলুদ পাঞ্জাবি। আজ ফোর্ট উইলিয়ামের গুরুদ্বারে পাঞ্জাবি মতে বিয়ে করবেন নায়িকা। দাদা, বৌদি, ভাইপো, মা-বাবাকে নিয়ে সায়নীর সংসার।

সায়নী বলেন, বিরিয়ানি, বেক্‌ড ফিস্‌ অনেক কিছুই ছিল মেনুতে। আমি খুব বেশি খেতে পারিনি বুধবার। তবে বৃহস্পতিবার প্রচুর বিরিয়ানি খেয়েছি। অনেক দিন খাওয়া হয় না।

আরও পড়ুনঃ  গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

যদিও আমি এই খাবারটা একটু এড়িয়েই চলি। তবু প্রচুর খেয়েছি। আমি খুব উত্তেজিত। দারুণ লাগছে। সবাই এসেছে। বন্ধুরাও সবাই আছে।

আগে বিয়ের প্রসঙ্গে সায়নী জানিয়েছিলেন, ১৫ ডিসেম্বর পাঞ্জাবি মতেই বিয়ে হবে। তার পর কলকাতার একটি হোটেলে বন্ধুবান্ধব, ঘনিষ্ঠদের নিয়ে একটা খাওয়াদাওয়ার আয়োজন করেছেন তিনি।

১৬ ডিসেম্বর সব্যসাচী মুখোপাধ্যায়ের অরগ্যানজা শাড়িতে সাজবেন তিনি। তবে এই দু’দিনেই শেষ নয়। এর পর চণ্ডীগড় এবং মুম্বাইয়েও আলাদা করে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।