নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কারাগারে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

অক্টোবর ৭, ২০২৪ ৮:২৮ 👁️ ৩৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

এর আগে সোমবার (৭ অক্টোবর) বিকেলে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ। এ সময় আদালতের বিচারক রিয়াদ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

মহেশপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে জানান, রোববার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নারায়ণ চন্দ্র চন্দ। খবর পেয়ে খালিশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

তিনি আরও জানান, মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায় একাধিক মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।