নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

নভেম্বর ৩, ২০২৬ ৮:৪২ 👁️ ৪৪ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ এই জাল মজুত ও বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে সর্বমোট ১ লাখ ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সন্ধা ৬টায় উপজেলার মহিশালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ঘোড়ার গাড়িতে রাজশাহী শহরে ‘চিরকুট’ টিমের প্রচারণা

আদালত সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে মহিশালবাড়ী এলাকায় একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ওই এলাকা থেকে ১৫০ কেজি ক্ষতিকর কারেন্ট জাল এবং ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

নিষিদ্ধ জাল রাখার দায়ে মহিশালবাড়ী এলাকার মৃত সৈবুর রহমানের ছেলে মোকলেসুর রহমান (৬০) এবং আব্দুর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৪)-কে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে, উক্ত আইনের ৪ ক্রমিকের (খ) ধারা অনুসারে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  পরিবার প্রেমিককে না মানায় ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নামলেন অনলাইন নিকাহের পর

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল আমাদের জলজ পরিবেশ এবং দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।