নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

গোদাগাড়ীতে তিন কোটি টাকার হেরোইনসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

অক্টোবর ১৮, ২০২৪ ৭:০৮ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রাম থেকে তিন কেজি হেরোইনসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল (১৭ অক্বৃটোবর) হস্পতিবার ভোরে মোছা: সিমা বেগম (৩৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মতিউর রহমানের স্ত্রী। তার নিকট থেকে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা বলে দাবি করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানা, রাজশাহী জেলার ডিবি পুলিশ বৃহস্পতিবার ভোরে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ওই এলাকার মতিউর রহমানের টিনের সাফরা ঘরের ভিতর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোছা: সিমা বেগমকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে শয়ন কক্ষে থাকা স্টিলের বাক্সের মধ্য হতে ৩টি পলিথিনের প্যাকেটে রাখা ৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, পরে সীমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।