নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জয়পুরহাট পৌর আ’লীগ সম্পাদক জাকিরসহ তিন আসামী গ্রেফতার

অক্টোবর ৪, ২০২৪ ১১:০২ 👁️ ৩৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় জয়পুরহাটের উত্তর জয়পুর এলাকা থেকে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে নাশকতা সৃষ্টি করতে পারে মর্মে তথ্যের ভিত্তিতে জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন (৩৮) সহ তিন আসামীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

বিজ্ঞপ্ততে জানান হয়, হত্যাচেষ্টা মামলা ও বিস্ফোরক আইনে জয়পুরহাট থানার মামলা নং-১১/৪০৭, তারিখ-১০/০৯/২০২৪, ধারা-১৪৩/৩২৫/৩২৬/৩০৭/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক আইনের ৪/৫ এর এজাহার নামীয় পলাতক আসামী ১।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

মোঃ জাকির হোসেন (৩৮), সাবেক পৌর কাউন্সিলর ও সাধারণ সম্পাদক, জয়পুরহাট পৌর আওয়ামীলীগ, পিতা-মোঃ নান্নু মোল্লা, সাং-সাহেবপাড়া ও সন্দিগ্ধ পলাতক আসামী ২। মোঃ মাসুদ রানা (৪২), সক্রিয় সদস্য, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগ, পিতা-সায়েম উদ্দিন, সাং-রাঘবপুর, ৩। মোঃ আলম হোসেন (৪৬), সক্রিয় সদস্য, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগ, পিতা-মোঃ আবু হোসেন, সাং-চকশ্যাম এবং ৪। মোঃ আবু জাফর জনি (৪২), সক্রিয় সদস্য, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগ, পিতা-বেলাল উদ্দিন, সাং-চকগোপাল, সর্ব থানা- জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটগণকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

নাশকতা সৃষ্টিকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।