নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জাবালিয়ায় আবার ইসরায়েলি বোমাবর্ষণ, নিহত ১৩

ডিসেম্বর ১৯, ২০২৩ ৮:৫৫ 👁️ ৯৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জন।

আরও পড়ুনঃ  সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে গাজার মন্ত্রণালয় বলেছে, কয়েক ডজন ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

তবে ইসরায়েল এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এর একদিন আগে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১১০ জন নিহত হয়।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১ দশমিক ৪ স্কয়ার কিলোমিটারের জাবালিয়া শরণার্থী শিবির গাজার অষ্টম সর্ববৃহৎ শিবির। এতে অন্তত এক লাখ ১৬ লাখ শরণার্থীর বসবাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।