নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে রুয়েট

নভেম্বর ৮, ২০২৬ ১১:৩৪ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : টাইমস হায়ার এডুকেশন (ঞঐঊ) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে নির্দিষ্টি ওয়েব সাইটের (ংঁংঃধরহধনরষরঃু.ৎঁবঃ.ধপ.নফ) মাধ্যমে এবং নির্ধারিত ফরমেটে টাইমস হায়ার এডুকেশনের অনলাইন ডেটা পোর্টালে রুয়েট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি সাবমিট করেন।

আরও পড়ুনঃ  বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের টাইমস হায়ার এডুকেশন (ঞঐঊ) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং কমিটির সভাপতি ও সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউ. এইচ. জোয়ার্দার, সহযোগী অধ্যাপক রিয়াজ পারভেজ, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সহ এই সংশ্লিষ্ট ওয়েব সাইট তৈরি ও ডেটা এনালাইসিসের সাথে সম্পৃক্ত শিক্ষকবৃন্দ।

আরও পড়ুনঃ  তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের গুরুত্বপূর্ণ সম্পদ : অর্থমন্ত্রী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।