নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

থার্টি ফার্স্ট নাইটে কী করবেন মাহি? সেরেছেন পরিকল্পনাও

ডিসেম্বর ১১, ২০২৩ ৮:৩২ 👁️ ১১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ২০২৩ সাল। অনেকেই হিসেব মিলিয়ে নিচ্ছেন প্রাপ্তি ও অপ্রাপ্তির। সেইসঙ্গে মাথায় রেখেছেন ৩১ ডিসেম্বর। ‘থার্টি ফার্স্ট নাইট কোথায় উদযাপন করবেন’—সেরেছেন সে পরিকল্পনা। এই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ওই সময়টা দেশের বাইরে কাটানোর ইচ্ছা তার।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

এ প্রসঙ্গে মাহি বলেন, থার্টি ফার্স্টটা দেশের বাইরে কাটানোর প্ল্যান আছে। ফ্যামিলির সঙ্গে কাটাতে চাই। সম্ভবত ব্যাংকক থাকব ওই সময়।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

এদিকে চলতি বছর নিয়ে খুব একটা সন্তুষ্ট নন মাহি। রয়েছে অতৃপ্তির আনাগোনা। এরকম উল্লেখ করে বলেন, গত বছর আমার কাজের ভালো একটা ফিডব্যাক ছিল। নিজেও বেশ তৃপ্ত ছিলাম।

কিন্তু তুলনামূলকভাবে এ বছর মনে হয় না বলার মতো কাজ করা হয়েছে। যদিও এবারও আমার কাজগুলোতে ভিউয়ের (ইউটিউবে দর্শক সংখ্যা) কমতি নেই। কিন্তু তৃপ্তির একটা বিষয় আছে।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

যেমন গত বছর ‘হাঙর’ নাটক নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক প্রশংসা পেয়েছি। এ বছর তেমনটা হয়নি। ওই জায়গা থেকে একটা অপ্রাপ্তি, অতৃপ্তি আছে।

সেই অপ্রাপ্তি পুষিয়ে নিতে চান আসছে বছরের কাজ দিয়ে। এরইমধ্যে শুরু করেছেন তোড়জোড়। মাহি জানালেন, নতুন ওয়েব সিরিজ আসছে। জানুয়ারির মাঝামাঝিতে কাজ শুরু হওয়ার কথা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।