নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

নভেম্বর ২৩, ২০২৬ ৯:২৯ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রাখার দায়ে এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দামকুড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) পরিচালিত অভিযানে দামকুড়া থানাধীন জোতরাবন গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. বেলাল উদ্দিন (২৯)-কে দুইটি ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম গাঁজা রাখার অভিযোগে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া গাঁজা রাখার অপরাধে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।