নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নভেম্বর ১৩, ২০২৬ ৮:০০ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক পৌনে ৬ টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হেতেমখাঁ শাহাজীপাড়া গ্রামের মৃত রবিন আহম্মেদ শহীদের ছেলে আহম্মেদ ইবনে রয়েল (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।