নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯ গুনীজন

নভেম্বর ১৩, ২০২৬ ৮:১৬ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামের ঐতিহ্যবাহী প্রায় ৫০০ বছর বয়সী বটবৃক্ষের ছায়াতলে অনুষ্ঠিত হয়েছে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ২০২৬’। বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তরুণদের নিজস্ব উদ্যোগ গ্রহণ এবং জাতীয় কৃষিনীতি ও কৃষি নীতিমালায় এগ্রোইকোলজিকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী ‘শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি’ শ্লোাগান এবং ‘বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা’ প্রতিপাদ্যে বারসিক (ইঅজঈওক), বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বরেন্দ্র অঞ্চলে পরিবেশ, প্রাণ-প্রকৃতি সুরক্ষা, সামাজিক-সাংস্কৃতিক নানা উদ্যোগ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার সাথে সম্পৃক্ত তরুণ-যুবদের কাজগুলো স্বিকৃতি ও জোড়দার করার লক্ষ্যে এই অঞ্চলের তরুণদের বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মাননা প্রদান করা হয়েছে। মোট ১৫টি ক্যাটাগরিতে সংগঠন, সংগঠক ও ব্যাক্তি পর্যায়ে ১৯ জনকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মেলনে দ্যা বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছে স্বচ্ছলতা এসোসিয়েশন, দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন মুভমেন্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও পরিবেশআন্দোলনকর্মী মো. আতিকুর রহমান; দ্যা বেস্ট ইয়ুথ ইনভাইরোনমেন্টাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শিবগঞ্জ চাপাইনবাবগঞ্জ এর শান্তি নিবিড় পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিবেশকর্মী মো. নাহিদুজ জামান; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অর্গানাইজার অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর প্রচর ও প্রকাশনা সম্পাদক মো. হাসিবুল হাসনাত বিজভি; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অর্গানাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র অঞ্চলের তরুণ-যুব, পবিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম; দ্যা বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স; দ্যা বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রম; দ্যা বেস্ট ইয়ুথ ইডুকেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড পেয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর সংগঠন ছোট্ট ন্বপ্ন; দ্যা বেস্ট ইয়ুথ এগ্রোইকোলজি ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন মোহনপুরের হরিহরপুর আদর্শ যুব ক্লাবের সভাপতি মো. আজিদ সরকার; দ্যা বেস্ট ইয়ুথ উইমেন অ্যাওয়ার্ড পেয়েছেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডী; দ্যা বেস্ট ইয়ুথ এগ্রোইকোলজি প্রাকটিশনার অ্যাওয়ার্ড যৌথভাবে পেয়েছেন ৪ জন যুব কৃষক-কৃষাণী। তারা হলেন, পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের নিরাপদ ফলচাষী মো. রিদয় আলী; ময়েনপুর, তানোরের নিরাপদ সবজি উৎপাদনকারী মৌসুমী বেগম; পবার দর্শনপাড়ার ইউনিয়নের মো. সাজেমান হোসেন; মোহর, তানোরের যুব কৃষক মো. ইকবাল হোসেন।

সম্মেলনে দ্যা বেস্ট ইয়ুথ বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন যৌথভাবে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার দম্পতি মো. ইমরুল কায়েস ও ইভা মনি; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন সোস্যাল ইনিশিয়েটিভস অ্যাওয়ার্ড পেয়েছেন তানোরের যুব মো. নাহিদ মাহমুদ; দ্যা বেস্ট ইয়ুথ গ্রিন অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পেয়েছেন ব্যপক পরিস্কার পরিচ্ছন্নতা পরিচালনাকারী সংগঠন বিডি ক্লিন, রাজশাহী।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. বিধান চন্দ্র দাস; রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া; গ্রিন কোয়ালিশন পবা উপজেলার সভাপতি মোস. রহিমা খাতুন; ময়েনপুরর ৫০০ বছরের পুরনো বটগাছের সুরক্ষা প্রদানকারী আলহাজ্ব মো. আলী আফজাল খাঁ, আলহাজ্ব মো. আব্দুল লতিফ; নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সভাপতি মো. আতিকুর রহমান, তানোরের স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী ও নূর ধানের আবিস্কারক কৃষক নূর মোহাম্মদসহ প্রমূখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।