স্টাফ রিপোর্টার : জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহী। সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২নভেম্বর) রাত ১১ঃ৩০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন দোগাছী ইউনিয়নের উত্তর পেচুলিয়া (মঙ্গল পাড়া) গ্রামস্থ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রায়হান হোসেন (৪৮), পিতা-মৃত আব্দুল খালেক, সাং-উত্তর পেচুলিয়া, (মঙ্গল পাড়া), দোগাছী ইউনিয়ন, থানা- সদর, জেলা- জয়পুরহাটকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৭৫ বোতল ফেন্সিডিল, মাদক কাজে ব্যবহৃত ১ টি মোবাইলসহ নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।...
স্টাফ রিপোর্টার : জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২নভেম্বর) রাত ১১ঃ৩০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন দোগাছী ইউনিয়নের উত্তর পেচুলিয়া (মঙ্গল পাড়া) গ্রামস্থ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রায়হান হোসেন (৪৮), পিতা-মৃত আব্দুল খালেক, সাং-উত্তর পেচুলিয়া, (মঙ্গল পাড়া), দোগাছী ইউনিয়ন, থানা- সদর, জেলা- জয়পুরহাটকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ১৭৫ বোতল ফেন্সিডিল, মাদক কাজে ব্যবহৃত ১ টি মোবাইলসহ নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।