নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নভেম্বর ৯, ২০২৬ ৪:৪৪ 👁️ ৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম তার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে কোনো আবেদন করা হলো বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুনঃ  ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয়

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার আইনজীবীরা এ বিষয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠিটি দেখার সুযোগ পেয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

আরও পড়ুনঃ  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

একই সঙ্গে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তবে শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর দলটির বহু নেতা-কর্মী কারাগারে গেছেন। অন্যদিকে অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

প্রায় ২০ বছর বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো দেশের একটি অংশের সমর্থন রয়েছে। এ কারণে তার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও গভীর করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকায় সরকার যখন পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক পরিস্থিতির জন্ম দিতে পারে।

আরও পড়ুনঃ  অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। দীর্ঘদিনের ক্ষমতার অবসান এবং দেশত্যাগের দুই বছরের বেশি সময় পর তার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের ঘটনায় দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।