নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নাটোরে গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার

অক্টোবর ২৯, ২০২৬ ১০:৫১ 👁️ ৩৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : নাটোর গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধু হত্যার মূল আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৫।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আনুমানিক রাত ১২.১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন লক্ষীপুর খোলাবাড়িয়া ইউপির কাঠাল বাড়িয়ায় নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গুরুদাসপুর থানাধীন নাজিরপুর ইউপির মামুদপুর গ্রামের আবাদীয় ধানের জমিতে কাঁদা মাটির ভিতর মাথা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার আসামি মোঃ রবিউল মুন্সী (৫০), পিতা-মৃত তাজেল মুন্সী, সাং-মালিপাড়া, বনপাড়া পৌড়সভা, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোরকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

এসআরবি আরো জানায়, গত ২৮/১০/২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় হত্যা কাণ্ডের শিকার হওয়া নারী পোষা ছাগলের জন্য ঘাস কাটার উদ্দেশ্যে গুরুদাসপুর থানাধীন নাজিরপুর ইউপির মামুদপুর গ্রামের গাইনের বিলে মোঃ আরিফুর ইসলামের এর পুকুরে যায়। এর পরপরই স্থানীয় লোকজন আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় আসামি মোঃ রবিউল মুন্সীকে পরিহিত লুঙ্গী ও টি-শার্ট এ কাঁদা মাখা অবস্থায় মাঠ থেকে তাড়াহুড়া করে যেতে দেখেন। পরবর্তীতে আলোচ্য নারী মাঠ থেকে ফিরে না আসায় এবং আসামিকে কাঁদাযুক্ত দেখতে পাওয়ায় সন্দেহ হলে মাঠে খোঁজ শুরু হয়। একই তারিখ আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় গুরুদাসপুর থানাধীন নাজিরপুর ইউপির মামুদপুর গ্রামের আবাদীয় ধানের জমিতে কলাপাতা দিয়ে অর্ধ ঢাকা এবং কাঁদার ভিতর ডোবা অবস্থায় একটি লাশ দেখতে পাওয়া যায়। উক্ত নারীর লাশ দেখে পরিচয় সনাক্ত করে তার ছেলে এবং স্বাক্ষীদের উপস্থিতিতে গুরুদাসপুরে একটি মামলা রজু করা হয়। পরবর্তীতে গ্রেফতারকালীন সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোঃ রবিউল মুন্সী উপরোক্ত ঘটনা স্বীকার করে ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।