নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

নভেম্বর ২৫, ২০২৬ ৯:১৮ 👁️ ৪ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ‘স’ মিল (কাঠ চেরাই মিল) ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) রাত সাড়ে চারটার দিকে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ‘স’ মিলটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ‘স’ মিলের মালিক বেলাল হোসেন দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় তিনি থানায় সাধারন ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন।

মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তাঁর সো-মিলে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে আগুনের ভয়াবহতায় ততক্ষণে মিলের যন্ত্রপাতি, কাঠ, টিনের ঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিয়ামতপুর- ধানসুরা রাস্তার ডাঙ্গাপাড়া এলাকার একটি ‘স’ মিলে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন দেখতে পেয়ে টহলরত থানা পুলিশের একটি দল ফায়ার সার্ভিসকে খবর দেয়। নিয়ামতপুর ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাহাদাৎ হোসেন বলেন, তাঁরা রাত চারটা ৬৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়েই তাঁদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।