নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অক্টোবর ৭, ২০২৫ ৪:৩০ 👁️ ৪৯ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যকে সমনে রেখে নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  ছয় বছরে তিন গুণ সম্পত্তি, সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন সারা

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ  এবার নির্বাচনে অংশ নিচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল।

আরও পড়ুনঃ  বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাবুল আক্তার, প্রবীন ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমুখ।

আলোচনা সভায় তাদের বক্তব্যে বলেন, প্রবীনদের প্রতি যত্নশীল হতে হবে এবং সবসময় তাদের শারীরিক, মানসিকসহ সকল বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের দ্বায়িত্ব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।