নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পাঁচবিবিতে শশা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:৩৪ 👁️ ৩৪ views
Link Copied!

মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শশা ক্ষেত রক্ষায় টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ  পরীমনি-বর্ষণের ‘সেপারেশন’

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

আরও পড়ুনঃ  ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয়রা জানান, কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শশা ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার রাতে শশা খাওয়ার জন্য সাকিব ওই ক্ষেতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুনঃ  গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র

রোববার সকালে মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক শশা ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি দেখতে পান। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।