নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পাকিস্তান নির্বাচন: ১২৫ আসনে এগিয়ে ইমরানের পিটিআই সমর্থিতরা

ফেব্রুয়ারি ৯, ২০২৪ ২:০৮ 👁️ ৪৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এ পর্যন্ত ১২টি আসনের ফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা পাঁচটি, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তিনটি ও নওয়াজ শরীফের মুসলিম লিগ (পিএমএল-এন) চারটিতে জয় পেয়েছে।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

তবে স্থানীয় গণমাধ্যমের সূত্র দিয়ে ইন্ডিয়া টিভি বলছে, জাতীয় নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণায় বড় চমক দেখাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এখন পর্যন্ত পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রাথমিক গণনায় ১২৫ আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিতরা। অন্যদিকে ৪৪ আসনে এগিয়ে রয়েছেন নওয়াজের শরিফের দলের প্রার্থীরা।

আরও পড়ুনঃ  আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

পাকিস্তানে জাতীয় পরিষদের ২৬৬ আসনে সরাসরি ভোট হয়েছে। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই ভোট হয়েছে ২৬৫ আসনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।