নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

পারিলা ইউনিয়নে নির্বাচনী গনসংযোগে জননেতা অধ্যাপক আবুল কালাম আজাদ

ডিসেম্বর ৩, ২০২৫ ৮:৩৫ 👁️ ৩৫ views
Link Copied!

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা অধ্যাপক আবুল কালাম আজাদ ব্যাপক গনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনী কর্মসূচিতে এলাকাবাসীর উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

গনসংযোগ কার্যক্রমে পারিলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শামিম হোসেন এবং ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁরা এলাকার বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

এ সময় স্থানীয় বাসিন্দারা শিক্ষা, সড়ক উন্নয়ন, চিকিৎসা সুবিধা ও সামাজিক নিরাপত্তা–সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। জননেতা অধ্যাপক আবুল কালাম আজাদ মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং বলেন, “দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে পারলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে, এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।”

আরও পড়ুনঃ  পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

জনসংযোগের আগে ও পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন,
“আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও উন্নয়নমুখী নেতৃত্বের পক্ষে দাঁড়াতে হবে। অধ্যাপক আবুল কালাম আজাদই পবা-মোহনপুরের জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক।”

এলাকাবাসী নির্বাচনী কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, তাঁরা শান্তি, উন্নয়ন ও দায়িত্বশীল নেতৃত্বের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।