নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

অক্টোবর ১৯, ২০২৬ ১১:০৫ 👁️ ৮৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগ বিষয়ে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে অনুুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বাংলাদেশ বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনার একটি দেশ। আমাদের এই ভূখণ্ডে রয়েছে প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব সমাহার। আমাদের রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, সিলেটের চা-বাগান। বর্তমান সরকার দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে বিদেশী বিনিয়োগ স্বাগত জানাবে।

মন্ত্রী আরো বলেন, জাপান বাংলাদেশের পুরনো বন্ধু। আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করেছে। তাই পর্যটন খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীগণের যেকোনো সহযোগিতায় সরকার সদা প্রস্তুত। বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সরকার উইন উইন সিচুয়েশনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ করতে চায়।

জাপানি প্রতিনিধি বলেন, জাপান বাংলাদেশে বিনিয়োগে আন্তরিক। বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। এসময় বিনিয়োগকারীগণের পক্ষ থেকে Tourism and Hospitality খাতে প্রাথমিকভাবে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।