নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

নভেম্বর ১, ২০২৬ ১০:০১ 👁️ ১৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, যুব মেলা, মাদকবিরোধী অভিযান, পুকুরে পোনা অবমুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বাগমারার আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

আরও পড়ুনঃ  ডুব দিয়ে পানি খাওয়ার পর যমুনাকে ‘দূষণমুক্ত’ বললেন বিজেপি নেতা

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব মেলায় পোশাক তৈরির প্রশিক্ষণসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ ছাড়া মেলা চত্বরে আয়োজিত স্টলে বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাওসার আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলী ও তথ্য আপা আঁখি খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।