নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

বাগমারায় বাসুপাড়া ইউনিয়নে সরকারের সুফলভোগীদের সাথে এমপির মতবিনিময় সভা

অক্টোবর ১৪, ২০২৩ ৫:৪০ 👁️ ২২৩ views
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। নৌকার বিজয় হলে কারো ভাতা বন্ধ হবে না। গরীব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে ক্রানে বিভিন্ন ভাতা চালু করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেজিষ্টারে সকল সুফলভোগীর নাম লেখা আছে। এই নাম কেউ কাটতে পারবে না।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

মায়ের মোবাইল নম্বারে মাতৃকালীন ভাতা প্রদান করা হচ্ছে। কোন একক গোষ্ঠী বা অঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। শনিবার সকাল ১০ টায় দ্বীপনগর কলেজ মাঠে বাসুপাড়া ইউনিয়ন পরিষদে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সকল সুফলভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজু, চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্বপাদক শামীম মীর প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার সুফলভোগী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

 

বাসুপাড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানাগেছে, ওই ইউনিয়নে সুফলভোগীর মধ্যে বয়ষ্ক ভাতা পাচ্ছে ১১৬৫ জন, বিধবা ভাতা পাচ্ছে ৪১০ জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে ৫৯৮জন, মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে ২৬৪জন, মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ১৩ জন, বাসগৃহ পেয়েছে ১৬জন, ভিজিএফএর আওতায় রয়েছে ৮২৫ জন, ভিজিডির আওতায় ১৮৫ জন, টিসিবির আওতায় ১০০০ জন, খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ৯০০ জন। অনুষ্ঠানের শুরুতে বাসুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের আমলে বাগমারার বিভিন্ন উন্নয়ন নিয়ে ডকুমেন্টরী উপস্থাপন করা হয়। সেই সাথে গান এবং গম্ভিরা প্রদর্শন করা হয়।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।