নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘা উপজেলা শাখায় জামায়াতের নতুন আমীর ইউনূছ ও পৌর শাখায় ইমাজ উদ্দিন নির্বাচিত

নভেম্বর ১৫, ২০২৬ ৯:১৯ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর বাঘা উপজেলা শাখায় মোঃ ইউনূছ আলী এবং বাঘা পৌর শাখায় মোঃ ইমাজ উদ্দিনকে নতুন আমীর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোট দিয়েছেন সংগঠনটির রুকনরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে রাজশাহী অবস্থিত দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মো. ইউনূছ আলীকে উপজেলা শাখায় অন্তর্ভুক্ত করে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান রাজশাহী জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান ও জেলা নায়েবে আমীর মাও. আব্দুল খালেক। এ সময় উপজেলা জামায়াতের রুকনরা উপস্থিত ছিলেন। ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা শাখার নতুন আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নির্বাচিত হন তারা।

রাজশাহী জেলা কর্মপরিষ ও শুরা সদস্য এবং বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির মাও. জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জামায়াতে ইসলামীর দায়িত্ব পরিবর্তন একটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। বাঘা উপজেলা জামায়াতের বর্তমান আমীর আব্দুল্লাহ আল-মামুনকে জেলা শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী রুকন সম্মেলনে গোপন ব্যালটে-২০২৭-২৮ সেশনের জন্য নতুন আমীর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিানের মধ্যদিয়ে নির্বাচিত হন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।