নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

নভেম্বর ১৭, ২০২৬ ১২:২৪ 👁️ ৪২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজশাহীতে শাহ মখদুম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

 

এ সময় রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সফরসূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকাল ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য” শীর্ষক আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।