নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

যশোরে মহিলা আ’লীগের আলোচিত নেত্রী মহুয়া আটক

ডিসেম্বর ৮, ২০২৫ ১০:৫৯ 👁️ ২৩ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : মহিলা আওয়ামী লীগের যশোরের বহুল আলোচিত-সমালোচিত নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে ডিবি পুলিশ। আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে তার বাড়িতে ডিবির একদল চৌকষ ফোর্স অভিযান চালিয়ে আটক করে।

আরও পড়ুনঃ  ঝুঁকিপূর্ণ কক্সবাজার মাঝির ঘাট ব্রিজ

তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে।

সোমবার সন্ধ্যার পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক মহুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়া।

আরও পড়ুনঃ  তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিনি জানান, তদন্তে যশোর জেলা বিএনপির দলীয় অফিস ভাঙচুর সংক্রান্ত মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর বাইরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন। বিষয়টি নিয়ে তখন শহরময় সমালোচনা ঝড় উঠেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।