নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

নভেম্বর ৬, ২০২৬ ১১:১০ 👁️ ৬৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নতুন আমীর হিসেবে দায়িত্ব নিয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ২০২৭-২০২৮ কার্যকালের জন্য আমীর হিসেবে দায়িত্ব পেয়েং শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

সকালে নগরের একটি অডিটোরিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুনঃ  গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি।

আরও পড়ুনঃ  ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

এ সময় জোনের অন্যান্য দায়িত্বশীল এবং রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর গেল সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আগামী সিটি নির্বাচনেও জামায়াত তাঁকে প্রার্থী ঘোষণা করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।