স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর নওদাপাড়া সিটি হাট সংলগ্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত অ্যাসফল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রোববার (১ নভেম্বর) দুপুরে তিনি প্লান্টটি পরিদর্শন করেন। এ সময় প্লান্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানোর কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট...
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর নওদাপাড়া সিটি হাট সংলগ্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত অ্যাসফল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার (১ নভেম্বর) দুপুরে তিনি প্লান্টটি পরিদর্শন করেন। এ সময় প্লান্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানোর কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।