নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

নভেম্বর ২০, ২০২৬ ১২:৩১ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমা দুটি ব্যাংকের জানালায় আঘাত হেনে বিস্ফোরিত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার লক্ষ্য ছিল গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নির্জন পরিবেশে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংকটি লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি ব্যাংকের জানালার ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে বিস্ফোরণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহতও হননি।

 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।

 

তিনি আরও বললেন, কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকটি লক্ষ্য করে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।