নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ছিনতাই মামলার অন্যতম এক আসামি গ্রেপ্তার

জুন ১৩, ২০২৫ ৪:৩২ 👁️ ২৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের ঘটনার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুনঃ  সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

গ্রেপ্তারকৃত আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার এস এম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে। বর্তমানে সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সকাল সোয়া ৭ টায় নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিকশায় ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

তার ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কিছু টাকা ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তিতে মহিলার ডান হাতের আঙুলে আঘাত লাগে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তে নেমে আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে আরএমপি ডিবি। পরবর্তীতে এসআই মো: শাহ আলী মিয়া ও তাঁর টিম ১৩ জুন শুক্রবার ভোর পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকা থেকে আসামি মোক্তাদ্দির ওরফে কিউটকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি হাসান মোক্তাদ্দির সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল।

আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।