স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৭ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৬ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য অপরাধে ২ জন।
আরও পড়ুনঃ বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী রায়হানুল আলম মিলন (৪২) রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার দড়িখরবনা এলাকার মৃত মোজাফ্ফর হোসেন ওরফে সুজার ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
