নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

নভেম্বর ২৯, ২০২৬ ৮:২৫ 👁️ ৮ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : শনিবার (২৮ নভেম্বর) রাজশাহীর চারঘাট মডেল থানার হলিদাগাছি খেলার মাঠের সামনে বানেশ্বর হতে চারঘাটগামী হাইওয়ে রাস্তার সম্মুখ হতে রাত ১১:১৫ ঘটিকায় দুইজন মাদক কারবারিকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, বেলপুকুর থানার চকজামিরা গ্রামের মৃত বাবু এর পুত্র মো. লালন মিয়া (৩০) এবং একই থানার একই গ্রামের মৃত মনছের আলীর পুত্র মো. মোফাজ্জল হোসেন (৩৬)।

এ সময় অপর এক মাদক ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম ওরফে তরিক (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়। সে গোদাগাড়ী থানার মাছমারাতিরিনদার বাসিন্দা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।