নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা, সাংস্কৃতিক পরিবেশনা শুরু

অক্টোবর ২৮, ২০২৩ ২:০৪ 👁️ ৬৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে দলে দলে আসছেন নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে।

দুপুর ২টার দিকে আওয়ামী লীগের এই সমাবেশ মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাবেশে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও যোগ দিচ্ছে। দেশাত্মবোধক গানসহ আওয়ামী লীগের উন্নয়ন ও অগ্রগতির ওপর সঙ্গীত পরিবেশিত হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। এ সমাবেশে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে ১০ লাখ লোক আনার লক্ষ্য নিয়েছে আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।