নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

নভেম্বর ৬, ২০২৬ ১০:৫৬ 👁️ ৬৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা ও এতিমখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

পরিদর্শনকালে মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়নে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এর পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

এরআগে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশে বক্তৃত্বা করেন। বক্তব্যে রাসিক প্রশাসক নগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। মসজিদের মিনার নির্মাণ সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে

এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুমন, খতিব মাওলানা রবিউল ইসলাম ও কোষাধ্যক্ষ ইয়াসিন আলী, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসেন স্বপন ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি ও সোহেল রানা, ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোবারক উদ্দিন পলাশ ও সদস্য সচিব মোহাম্মদ পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।