নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিক্ষাবোর্ড সেরা রাজশাহী, দ্বিতীয় বগুড়া জেলা

অক্টোবর ১৫, ২০২৪ ৮:৪৩ 👁️ ৩৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফলে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। প্রকাশিত ফলাফলে দেখা গেছে শিক্ষাবোর্ডের আটটি জেলার মধ্যে রাজশাহী জেলার পরীক্ষার্থীরা ফলাফল ভালো করেছে। ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া জেলা।

আরও পড়ুনঃ  চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. অলীউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় পাসের ৮৯ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী। নবাবগঞ্জ জেলায় পাসের হার ৭৭ দশমিক ৩১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

এছাড়া নাটোর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় পাসের হার ৭৪ দশমিক ৭১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২২১৬ জন শিক্ষার্থী। পাবনা জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৯২ জন শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

অন্যদিকে, সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৭৫ দশমিক ৯১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। বগুড়া জেলায় পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী। জায়পুরহাট জেলায় পাসের হার ৭৬ দশমিক ৭৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৮৫৬ শিক্ষার্থী।

এ বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম জানান, রাজশাহী শিক্ষা নগরী
রাজশাহীর শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। শিক্ষা নগরীর সুনাম ধরে রেখেছে।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।