নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শেখ কামালের জন্মদিনে এতিমদের খাওয়াল বিসিবি

আগস্ট ৫, ২০২৩ ৮:১৯ 👁️ ৮০ views
Link Copied!

অনলাইন ডেস্কঃ ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (শনিবার) একাধিক কর্মসূচি পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে ১০টি মাদ্রাসার প্রায় ১৫শ এতিম ও মাদ্রাসা ছাত্রের মাঝে খাবার বিতরণ করা হয়। এ নিয়ে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক ঈসমাইল হায়দার মল্লিক।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

তিনি বলেন, ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া সংগঠক। স্বাধীনতার পরে ক্রিকেট এত জনপ্রিয় ছিল না। তার হাত ধরেই কিন্তু তখন এটা শুরু হয়। তিনি একাধারে ক্রিকেট, বাস্কেটবল ও ফুটবল খেলতেন। কামাল ভাইয়ের হাত ধরেই আবাহনী ক্লাবের জন্ম। আমরা যেটা বলি, আবাহনীর মাধ্যমেই আধুনিক ফুটবল বাংলাদেশে সূচিত হয়েছে। তার মতো বড় মাপের ক্রীড়া সংগঠক বাংলাদেশে এখন পর্যন্ত আর এসেছে বলে আমাদের জানা নেই।’

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

‘তার জন্মদিনে আমরা প্রতিবারই এরকম আয়োজন রাখি। আজকেও আমরা ১০টি মাদ্রাসার প্রায় ১৫শ এতিম ও মাদ্রাসা ছাত্রের মাঝে খাবার বিতরণ করেছি। তিনটা জায়গায় আমরা মিলাদ মাহফিল করেছি। কক্সবাজারে যেহেতু উনার নামেই একটা স্টেডিয়াম আছে, ওখানে বড় করে মিলাদ আয়োজন করা হয়েছে। আজকে দিনব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে। মাননীয় বোর্ড সভাপতিরও এখানে থাকার কথা ছিল। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে, তাই বোর্ড সভাপতি এখানে এখনও আসতে পারেননি। বিকেলেও আবাহনী ক্লাবে একটা শোকসভা হবে’, যোগ করেন মল্লিক।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের নামকরণ করা হয়েছে শেখ কামালের নামে। এবার ৮ ক্যাটাগরিতে ১০ ক্রীড়া ব্যাক্তিত্ব ও দুই সংগঠনকে পুরস্কৃত করছে এনএসসি। এর মধ্যে পুরস্কার পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদও।

এ নিয়ে মল্লিক বলেন, ‘অবশ্যই আমাদের ক্রিকেটার বা সংগঠক যারাই পুরস্কারটা পায়, আমাদের জন্য গর্বের ব্যাপার। উনার নামটা আমাদের ক্রীড়াঙ্গনে এমনভাবে জড়িত, উনার নামের পদক পাওয়া আমাদের জন্য বিশেষ কিছু।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।