নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার

মে ৮, ২০২৫ ১:১৪ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

বুধবার দিবাগত রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

তিনি বলেন, মিজানুর রহমান সুধা সদনের বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে আটক করে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুনঃ  সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

ওসি বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে ।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।