নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৩৬ জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের

জুন ৩০, ২০২৫ ১১:৩৫ 👁️ ২৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ‘জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

এতে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন কর্মসূচির ঘোষণা করেন।
‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

১ জুলাই: কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার- (২০১৮-২০২৪) শীর্ষক আলোচনা সভা।

১৬ জুলাই: জুলাই শহিদ দিবসে জেলা পর্যায়ে গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা।

১৮ জুলাই: কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোকচিত্রী প্রদর্শনী।

২০ জুলাই: কারাবন্দি ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা।

২৫ জুলাই: শহিদদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

২৬ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

৩১ জুলাই: গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

১ আগস্ট: শহিদ মিনারে ঐক্য ও সংহতি সমাবেশ।

৫ আগস্ট: গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন।

৮ আগস্ট: জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।