নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আমের ‘ঢলতা’ প্রথা বাতিলের দাবিতে বানেশ্বরে মানববন্ধন

জুলাই ১৪, ২০২৬ ১০:২৫ 👁️ ৬৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাটে আবারও উচ্চারিত হল আমচাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। আমের তথাকথিত ‘ঢলতা’ প্রথা বাতিল, উৎপাদকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত এবং রাজশাহীতে একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  সাহস ও সেবায় অনন্য অবদানে আরএমপি কমিশনারসহ ৯২ সদস্য পেলেন পুলিশ পদক

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটের সামনে চারঘাট সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রায় ১৫ থেকে ২০ জনের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

মানববন্ধনে নেতৃত্ব দেন আমের ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তারা বলেন, আম বিপণনে প্রচলিত ‘ঢলতা’ প্রথার কারণে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রথা বাতিল করে স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুনঃ  ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

বক্তারা আরও বলেন, রাজশাহী অঞ্চলে প্রতি মৌসুমে বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষকদের লোকসান গুনতে হয়। তাই দ্রুত একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে জানানো হয়, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত কর্মসূচিটি দুপুর ১২টার দিকে শেষ হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।