নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আলীকদম কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ক্লা পার্টি

নভেম্বর ১২, ২০২৬ ১:১৬ 👁️ ৭ views
Link Copied!

আতিকুর রহমান, আলীকদম, বান্দরবান : বান্দরবানের আলীকদমে আনন্দ-উৎসব ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলীকদম কিন্ডার গার্টেন স্কুলের ক্লাস পার্টি–২০২৬।

বুধবার (১১ নভেম্বর ) বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে এ ক্লাস পার্টির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মিসেস নুরুননাহার সুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম।

ক্লাস পার্টি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ছিল নানা আয়োজন। এর মধ্যে ছিল বর্ণিল সাজে রুম সজ্জিতকরণ, দুপুরের খাবার, আনন্দঘন পরিবেশে কেক কাটা এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দিনটি আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. শামসুল আলম বলেন, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও সহকারী শিক্ষকদের সার্বিক সহযোগিতায় এমন সুন্দর আয়োজন সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আরও বেশি সম্পৃক্ততা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তিনি একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান ও আবুল কালাম।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহমর্মিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাজীবনের স্মরণীয় মুহূর্ত তৈরি করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।